1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৪৭ Time View

জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত
নিজস্ব প্রতিবেদক: সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। সমাজসেবা, মানবাধিকার রক্ষা এবং নারী-শিশু সুরক্ষায় দীর্ঘদিনের নিবেদিত কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
মনোনয়ন পাওয়ার পর সেহলী পারভীন বলেন, “এই সম্মান আমার জন্য গৌরবের, তবে দায়িত্ব আরও বেড়ে গেলো। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ পান। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় মানবতা ও সত্যের পাশে থেকেছে— আমি সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করতে চাই।”
তিনি আরও বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি সবসময় মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার এবং সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করে যেতে চাই।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক  ড: আব্দুল্লাহ মামুন বলেন, “সেহলী পারভীন শুধু মানবাধিকার কর্মী নন— তিনি সাহসী, জনদরদী এক সমাজসেবক। তার সততা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম সমাজ সচেতনতার বড় শক্তি। সাংবাদিকদের অধিকার রক্ষায় নতুন নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনবে।”
সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদের নির্বাহী সম্পাদক মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন, “সেহলী পারভীন একজন নির্ভীক মানবাধিকার কর্মী। দায়িত্ব ও নৈতিকতার প্রতি তাঁর অটল অবস্থান আমাদের অনুপ্রাণিত করে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি সংগঠনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা বলেন, “সেহলী পারভীন নারী অধিকার, শিশু নিরাপত্তা এবং মানবিক  সেবায় অগ্রগামী। তার নেতৃত্বে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ আরও উন্নত হবে।”
সেহলী পারভীনের কর্মকৌশল প্রসঙ্গে ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমান বলেন, “সততা ও ডায়নামিক নেতৃত্বের গুণে তিনি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্বের উদাহরণ হয়ে উঠছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com