1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে ৫৪ নং ওয়ার্ড বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে ৫৪ নং ওয়ার্ড বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩০২ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের টঙ্গী  পশ্চিম থানা এলাকার ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দীন, টঙ্গী  পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান (ভিপি নূর), মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী  পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মো. আলেক।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন—মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক আমির হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী জহির, যুবদল নেতা আলমগীর হোসেন ভাসানী, জসিম, রাজন, মাহবুব মিয়াজি, বিএনপি নেতা সেলিম বেপারি, মধু, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যায়, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম বেপারি এবং ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কেয়া শারমিন প্রমুখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বলেন, তিনি দেশের মানুষের জন্য জীবনভর ত্যাগ ও অবদান রেখেছেন। তাঁর রোগমুক্তি এবং দ্রুত সুস্থ হয়ে জাতির সেবায় ফিরতে পারার জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গ করা বিএনপির শহীদ নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল শেষে প্রায় হাজারো উপস্থিত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com