
ঢাকা মহানগর উত্তর প্রতিনিধিঃ ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিণখানে জামিয়া ইসলামিয়া গাওয়াইর মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—
• জনাব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি
• জনাব আলী আকবর আলী, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সাবেক কাউন্সিলর, ডিএনসিসি
• জনাব আব্দুস সালাম সরকার, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
• জনাব রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
• মোঃ জামির হোসেন, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে স্থানীয় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, সর্বসাধারণ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন।
Leave a Reply