1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গী তুরাগ তীরে শুরায়ী নেজামের ৫ দিনের জোড় ইজতেমা : মঙ্গলবার আখেরি মোনাজাত - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

টঙ্গী তুরাগ তীরে শুরায়ী নেজামের ৫ দিনের জোড় ইজতেমা : মঙ্গলবার আখেরি মোনাজাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৩ Time View

 গাজীপুর প্রতিনিধি :টঙ্গী তুরাগ তীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ মুহূর্তে পৌঁছেছে। আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার পর্দা নামবে—এ তথ্য নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এবারের জোড় থেকে কয়েক হাজার জামাত তাবলীগের দাওয়াতি কাজে আল্লাহর রাস্তায় বের হবেন এবং আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতি নেবেন। অন্যরা নিজ নিজ জেলা ও মহল্লায় ফিরে গিয়ে জোড় উপলক্ষে মেহনত শুরু করবেন। আগামীকাল সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, নিয়ম অনুযায়ী পুরানদের জোড়ের ৪০ দিন পর টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, জাতীয় নির্বাচনের কারণে এবার সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা নির্বাচনপরবর্তী সময়ে আয়োজন করা হবে।

ইজতেমাকে কেন্দ্র করে ইতিমধ্যে তুরাগ তীরজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে, এবং পুরো এলাকায় আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com