1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর-৬ ও বাগেরহাট-৪ আসনের রায়কে ঘিরে উত্তাপ: আপিলের শুনানি শেষ, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুর-৬ ও বাগেরহাট-৪ আসনের রায়কে ঘিরে উত্তাপ: আপিলের শুনানি শেষ, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩৮ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) গাজীপুর-৬ ও বাগেরহাট-৪ আসন সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের গুরুত্বপূর্ণ শুনানি আজ মঙ্গলবার, ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার আদালত থেকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে আগামীকাল বুধবার, ১০ ডিসেম্বর। দুই আসনই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় রায়কে ঘিরে দেশব্যাপী বিশেষ করে গাজীপুরে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।
আজকের শুনানিতে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনে এমপি পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরকার জাবেদ আহমেদ সুমন, এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহবায়ক প্রভাষক বসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুরের সাবেক মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি, এবং গাজীপুর মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
গুরুত্বপূর্ণ এই রায়কে ঘিরে গাজীপুর-৬ আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন—আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
এখন সকলের নজর বুধবারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা এই দুই আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com