
বশির আলম (গাজীপুরপ্রতিনিধি) : উত্তর আউচপাড়া বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা এলাকার মাদারবক্স রোডে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন। সভা সঞ্চালনা করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা হাজী বেলায়েত হোসেন।
দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন যুবদল নেতা শামীম ও কাজল মন্ডল, কৃষকদল নেতা জালাল খলিফা এবং ছাত্রদল নেতা রাজীব, মনির ও আবু বক্করসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তাঁর ত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা তুলে ধরেন। বিশেষ মোনাজাতের সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মোনাজাত শেষে প্রায় এক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। সভায় উত্তর আউচপাড়া ও আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Leave a Reply