1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে পরিবেশ ছাড়পত্রবিহীন দুই অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান। - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুরে পরিবেশ ছাড়পত্রবিহীন দুই অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৩ Time View

বশির আলম  (গাজীপুরপ্রতিনিধি) :অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনকারী দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানুল ইসলাম-এর নেতৃত্বে সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে কাপাসিয়া উপজেলার ধানদিয়া গ্রামের আর এল বি নামক পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। একই সময়ে উপজেলার পোনাশাড়ি গ্রামের এমএসবি নামক পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমোদনহীন আরেকটি অবৈধ ইটভাটাতেও অভিযান চালানো হয়।
অভিযানকালে উক্ত দুই ইটভাটার চিমনি ও কিলন উচ্ছেদ করা হয় এবং সেখানে মজুদকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়। পাশাপাশি ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আরেফিন বাদল, সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান এবং পরিদর্শক জনাব রকিবুল হাসান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com