1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
তারেক রহমানের আগমন উপলক্ষে টঙ্গীতে যুবদলের আনন্দ শোভাযাত্রা - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

তারেক রহমানের আগমন উপলক্ষে টঙ্গীতে যুবদলের আনন্দ শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯৮ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে আগমন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের নেতৃত্বে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে খাঁ-পাড়া রোডের মাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাজপথ মুখরিত করে তোলেন।
সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা শেখ মো. সুমন বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আগামীর রাষ্ট্রনায়ক ও তরুণ্যের অহংকার তারেক রহমানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় যুবদল, ছাত্রদল ও বিএনপির স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com