
বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন এই সড়ক ব্যবহারকারী হাজারো যাত্রী।
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে টঙ্গী কলেজগেট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তোলে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মহসিন উদ্দিন, জাতীয় যুবশক্তির গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব তানজিল মাহমুদ, মুখ্য সংগঠক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, টঙ্গী পশ্চিম থানা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাওন ও মোজাম্মেলসহ বিভিন্ন স্তরের তৌহিদী জনতা।
সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে কিছু সময় পর অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply