1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ Time View

 বশির আলম (গাজীপুর প্রতিনিধি) : বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টায় ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর ইন্তেকালে দেশ এক অভিভাবককে হারালো এবং গণতন্ত্র হারালো এক সাহসী ও বলিষ্ঠ কণ্ঠস্বর। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিএনপির নেতৃত্বে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। আপসহীন নেতৃত্ব, দৃঢ় অবস্থান ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি দেশবাসীর কাছে “দেশনেত্রী” হিসেবে পরিচিতি লাভ করেন।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি বলেন,
“দেশ আজ একজন অভিভাবককে হারালো। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবার, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com