1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০৫ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
গাছা সাংবাদিক ক্লাবের আয়োজনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ মাগরিব গাছা এলাকার বড় বাড়ি জামে মসজিদের সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামছুদ্দি জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বশির আলম, আবু সাইদ মৃধা, জসিমউদ্দিন, জাহাঙ্গীর, নুরুল হক, শাকিল আল ফারুকী, তানজিল মাহমুদ হিমেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ফারুক হোসেন বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের অন্যতম পথিকৃৎ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব আজও জাতির জন্য অনুকরণীয়। বারবার নির্যাতন ও কারাবরণ করেও তিনি কখনো গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করেননি।”
তিনি আরও বলেন,
“খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের মূল শক্তি ছিল জনগণের প্রতি দায়বদ্ধতা, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় স্বাধীনতা রক্ষা। আজকের রাজনীতিতে তার সেই ত্যাগ ও আপসহীন নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় বাড়ি জামে মসজিদের ইমাম মো. আবদুল্লাহ বড় বাড়ি। মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com