
গাজীপুর প্রতিনিধি :বৈষম্যবিরোধী একটি মামলায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইং ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল ব্যাংকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম এ কে এম মনিরুজ্জামান মানিক (৫৬)। তিনি এ কে এম শামসুল হক মাস্টারের ছেলে এবং মৃত উম্মে কুলসুমের সন্তান। তার স্থায়ী ঠিকানা খরতৈল ব্যাংকপাড়া, টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর মহানগর। পুলিশ জানায়, তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত বৈষম্যবিরোধী মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ১০ জানুয়ারি আদালতে প্রেরণ করা হয়েছে ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন আলম জানান, বৈষম্য বিরোধী মামলা সংশ্লিষ্টতায় আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে ।
Leave a Reply