1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে অটোরিকশা ছিনতাইকালে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

টঙ্গীতে অটোরিকশা ছিনতাইকালে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৯ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় টঙ্গীবাজার হোন্ডা রোড এলাকায় সেনা কল্যাণ ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারের সময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, একটি মোবাইল ফোন ও একটি ধারালো চাকু উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশা চালকের পরিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জুয়েল মিয়ার ছেলে রতন (৩০), রংপুর জেলার পীরগঞ্জ থানার তামাদুপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সামিউল (৩৮), গাজীপুরের বাসন থানা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে সাগর (৩৭) এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেগমপুর গ্রামের মৃত বিশাল আলী শেখের ছেলে নুরুল ইসলাম (৩৫)। তারা কোনাবাড়ি ও বাসন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে রাজু নামের এক অটোরিকশা চালকের গাড়ি ভাড়া করে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে তারা রিকসা যোগে টঙ্গী বাজার এলাকায় পৌঁছে ধারালো চাকু দেখিয়ে রাজুর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে চেতনা নাশক খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা রাজুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল হোন্ডা রোড এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com