1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর–২ আসনে জিয়া পরিষদের নির্বাচনী প্রচারণা।  - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর–২ আসনে জিয়া পরিষদের নির্বাচনী প্রচারণা। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গাজীপুর মহানগর জিয়া পরিষদের উদ্যোগে গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
ঐতিহাসিক জয়দেবপুর বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রদান ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া চান।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি সিনিয়র আইনজীবী সাইফুল ইসলাম মোল্লা, আহ্বায়ক এডভোকেট মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম কাঞ্চনসহ জিয়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির এই আন্দোলন ও নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, গাজীপুর–২ আসনের ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com