1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানালেন এড. জিয়াউল হাসান স্বপন - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানালেন এড. জিয়াউল হাসান স্বপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪০ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গাজীপুর মহানগরবাসী ও সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হাসান স্বপন।
এক বিশেষ বার্তায় তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ও শোকাবহ দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য ভাষা শহীদ। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষার অধিকার এবং জাতীয় আত্মমর্যাদা।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনই ছিল পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এডভোকেট জিয়াউল হাসান স্বপন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান একুশ আমাদের চেতনায় অম্লান। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও বিকাশে সবাইকে ভূমিকা রাখতে হবে।
শেষে তিনি মহানগরবাসী ও দেশবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com