1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে জমি দখলে বাধা, পুলিশ ও অভিযোগকারী লাঞ্ছিতের অভিযোগ - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

পূবাইলে জমি দখলে বাধা, পুলিশ ও অভিযোগকারী লাঞ্ছিতের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৪ Time View

আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের হারবাইদ এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দখলচেষ্টায় বাধা দেওয়ায় অভিযোগকারী ও পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) চঙ্গেরবাইদ মৌজায়।
এ ঘটনায় ওয়ারিশান রহম খাঁ (৬৬) নামে এক ব্যক্তি পূবাইল থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও অভিযুক্তরা স্থানীয় প্রশাসন ও অভিযোগকারীর সঙ্গে অসদাচরণ করেন।
লিখিত অভিযোগে রহম খাঁ জানান, পূবাইল থানাধীন চঙ্গেরবাইদ মৌজায় তার নিজ নামে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ০২ শতাংশ জমি রয়েছে। জমির তফসিল অনুযায়ী মৌজা—চঙ্গেরবাইদ, আরএস খতিয়ান নং-১৬০ এবং আরএস দাগ নং-৩০৫। অভিযুক্ত হিসেবে হারবাইদ এলাকার বাসিন্দা শরাফত খানের ছেলে জাফর খান (৫৫), লিয়াকত আলী খান (৭৫), আজগর খান (৭০) এবং আইয়ুব খানের ছেলে মনির খান (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। সম্প্রতি রহম খাঁ তার জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা বাধা দেন এবং জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাওয়ার হুমকি দেন। জমিতে গেলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলেও তিনি জিডিতে উল্লেখ করেন। এ বিষয়ে তিনি গাজীপুরের বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। সে সময় সাবেক ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদের উপস্থিতিতে অভিযুক্তরা জমিতে নির্মাণকাজ চালাচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রহম খাঁ নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা অভিযোগকারী ও পুলিশের সঙ্গে অসদাচরণ করেন বলে জিডিতে বলা হয়।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেয়। পুলিশ ও অভিযোগকারীকে লাঞ্ছিত করার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com