1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে বিএনপি নেতার বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল - dailyjonotarkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

পূবাইলে বিএনপি নেতার বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬২ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইলে বিএনপি নেতার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) পূবাইলের ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়-স্বজনসহ গরিব, অসহায় ও দুঃস্থ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা এবং জাকির হোসেন সরকারের পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।
আয়োজক জাকির হোসেন সরকার বলেন, নিজস্ব অর্থায়নে প্রতি বছর রমজান মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে এ বছর আয়োজনটি আগের তুলনায় আরও বড় পরিসরে করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, এম নজরুল ইসলাম, সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খান খোকন, সাবেক পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান যুবদল নেতা আজমিন খান, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন সরকার ও সাধারণ সম্পাদক শাহীনুল আলম ভূঁইয়াসহ পূবাইল থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com