
বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ লতা হারবাল গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও টিভি নাট্যকার, লতা হারবাল গ্রুপের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম। তিনি ভোলা জেলার দৌলতখান উপজেলার কৃতি সন্তান।
৬ মার্চ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় আইয়ুব আলী ফাহিম বলেন, “আমি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঈদ মোবারক। মহান আল্লাহ তাআলা যেন সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন—এই কামনা করি।”
তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দঘন দিন পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের যে শিক্ষা পাওয়া যায়, ঈদ সেই শিক্ষাকে সমাজজীবনে বাস্তবায়নের এক অনন্য উপলক্ষ।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ দিন। ঈদের দিনে মানুষ সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
আইয়ুব আলী ফাহিম বলেন, মহান আল্লাহ পাক মুসলিম উম্মাহর জন্য নিয়ামত হিসেবে ঈদের দিন দান করেছেন। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধির অমীয় ধারা প্রবাহিত হোক—এটাই আমার প্রত্যাশা।
একই সঙ্গে তিনি লতা হারবাল গ্রুপের অধীনস্থ সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত পরিশ্রম, সততা ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ঈদের এই আনন্দময় মুহূর্তে সবাই যেন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “ঈদের হাওয়া লাগুক প্রাণে, মন ভরে যাক নতুন গানে—হাসিমাখা মুখে স্বপ্নীল চাওয়া, ঈদেই হোক সকল পাওয়া।”
সবশেষে তিনি লতা হারবাল গ্রুপের পক্ষ থেকে দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের মহিমান্বিত বার্তা রাষ্ট্রীয়, সামাজিক ও মানবিক জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক। সবাইকে জানাই ঈদ মোবারক।
Leave a Reply