
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভোলা সমিতি, ঢাকা।
সোমবার (২২ জুন ২০২৬) জাতীয় সংসদ ভবনে ভোলা সমিতি, ঢাকার একটি প্রতিনিধি দল স্পিকার মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ভোলা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ভোলা সার কারখানা নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের বিষয় স্পিকার মহোদয়ের কাছে তুলে ধরেন। এ সময় স্পিকার এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এছাড়া ভোলা সমিতি, ঢাকার চলমান সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করা হয়। বিশেষ করে গরিব পাত্র-পাত্রীর বিবাহ সহায়তা প্রকল্প এবং হাফেজ শিক্ষার্থী সহায়তা প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হলে তিনি এসব উদ্যোগের প্রশংসা করেন।
স্পিকার মহোদয় ভোলা সমিতি, ঢাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভোলা সমিতি, ঢাকার সভাপতি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন রুমিসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply