1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে এতিম-অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ। - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুরে এতিম-অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬৫৯ Time View

বশির আলম(গাজীপুর প্রতিনিধি):

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন মাদ্রাসার শত শত এতিম ও অসহায় শিশুকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে মানবিক আয়োজন শীতবস্ত্র, খাবার ও উপহার বিতরণ অনুষ্ঠান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ মহতী উদ্যোগ নেন গাজীপুর-৬ আসনের সম্ভাব্য প্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টঙ্গীর আরিচপুরের আমজাদ আলী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে। উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন রানা,  যুবদল নেতা  আকবর হোসেন ফারুক, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আমান, , ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  সিরাজুল ইসলাম সাথী, যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, যুবদল নেতা রাজীব বিন শহীদ রিগ্যান সহ   ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন,
আমাদের নেতার নির্দেশনা ছিল, জন্মদিনে উল্লাস নয়, মানবিক সেবা।  টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম ও গাছা থানার মাদ্রাসার হাজারো শিশুর মাঝে কম্বল, খাবার ও উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
তিনি আরও বলেন,
দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে জাতিকে নেতৃত্ব দেবেন এটাই আমাদের প্রত্যাশা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে হাল ধরেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন, আমরাও সেই আদর্শেই চলছি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন
১৮ কোটি মানুষ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। আলেম-ওলামা ও দেশের মানুষের দোয়া চাই,গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যেন আমরা সফল হতে পারি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
মোনাজাতে দোয়া করা হয়,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, দেশনায়ক তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও দীর্ঘায়ুর জন্য, দেশের শান্তি, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য , এবং এতিম ও অসহায় শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য।

তিন থানার অসংখ্য মাদ্রাসা থেকে আসা শিশুদের হাতে শীতবস্ত্র, খাবার ও উপহার তুলে দেন নেতৃবৃন্দ।
শিশুদের মুখের হাসি, মাদ্রাসা শিক্ষকদের উপস্থিতি এবং ধর্মীয় পরিবেশ পুরো অনুষ্ঠানটিকে পরিণত করে এক মহতী মানবিক প্ল্যাটফর্মে।
গাজীপুরে এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com