1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
বাংলাদেশে জামায়াতে ইসলামী–ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ও সংগঠনের বিস্তৃত নেটওয়ার্ক - dailyjonotarkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওনা টাকা লেনদেনে নারীসহ একই পরিবারের ৫ জন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

বাংলাদেশে জামায়াতে ইসলামী–ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ও সংগঠনের বিস্তৃত নেটওয়ার্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; বরং ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের মাধ্যমে একটি বিস্তৃত প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক গড়ে তুলেছে—এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন গবেষণা ও প্রকাশনায়।
ব্যাংক, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠান
জামায়াত-ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ ছাড়া ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত ফার্মাসিউটিক্যালস, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, কক্সবাজারের রাবিতা আল-আলম ইসলামী হাসপাতাল উল্লেখযোগ্য।
ব্যবসা খাতে রয়েছে কেয়ারী ট্যুরস অ্যান্ড সার্ভিসেস, বিডি ফুডস, কেয়ারী ডেভেলপমেন্ট কোম্পানি, সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার কোম্পানি এবং ঢাকার মনোরম ইসলামী ব্যাংক ক্রাফটস অ্যান্ড ফ্যাশন।
গণমাধ্যম ও প্রকাশনা
গণমাধ্যম ক্ষেত্রেও জামায়াতের প্রভাব বিস্তৃত বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। এসবের মধ্যে রয়েছে দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সংগ্রাম, আমার দেশ, সাপ্তাহিক সোনার বাংলা, শিশু-কিশোরদের জন্য কিশোরকণ্ঠ, মাসিক পৃথিবী, ঢাকা ডাইজেস্ট, আনা দিগন্ত, আধুনিক প্রকাশনী, দিগন্ত টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল নতুনবার্তা.কম এবং সোনার বাংলা ব্লগ।
কোচিং সেন্টার ও শিক্ষা কার্যক্রম
ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সংশ্লিষ্টতায় পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টারের মধ্যে রয়েছে—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফোকাস, মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য রেটিনা, বুয়েটের জন্য ইনডেক্স ও কনক্রিট, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনটেস্ট, জাহাঙ্গীরনগরের সোনালিকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেডিয়েন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কনসেপ্ট এবং স্কুল ভর্তি প্রস্তুতির সৃজন কোচিং সেন্টার।
শিক্ষাপ্রতিষ্ঠান
জামায়াত-ঘনিষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইবনে তাইমিয়া একাডেমি, শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট, বেসরকারি ইসলামী ক্যাডেট মাদ্রাসা, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, তামিরুল মিল্লাত মাদ্রাসা, ইসলামী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ঢাকা ও চট্টগ্রাম), আল হেরা, বাদশাহ ফয়সাল একাডেমি, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া) এবং ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
সামাজিক ও পেশাজীবী সংগঠন
সংগঠন পর্যায়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির, জামায়াতে ইসলামী মহিলা শাখা, ইসলামী ছাত্রী সংস্থা, শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাষী কল্যাণ সমিতি, ইসলামী আইনজীবী পরিষদ, ডক্টরস ফোরাম, কৃষিবিদ ফোরাম, ইঞ্জিনিয়ার্স ও আর্কিটেক্টস ফোরাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম, মাদ্রাসা শিক্ষক পরিষদ, বাংলাদেশ মসজিদ মিশন, রিকশা শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ, তামিরুল মিল্লাত ট্রাস্ট, আল-ফালাহ ট্রাস্ট, সাইমুম শিল্পী গোষ্ঠী, ফুলকুঁড়ি আসর, শিশুকণ্ঠ শিল্পী গোষ্ঠী, আল-হাফিজ যুব সংঘ এবং বগুড়ার দারুস সুফা ট্রাস্ট।
সূত্র ও প্রেক্ষাপট
গবেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে সমাজের বিভিন্ন স্তরে সাংগঠনিক ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করেছে।
উল্লিখিত তথ্যের উল্লেখ পাওয়া যায় “জামায়াতের জন্ম ও উত্থান” গ্রন্থ (পৃষ্ঠা ২৯–৩২), সংগ্রামের নোটবুক এবং www.songramernotebook.com–এ প্রকাশিত বিভিন্ন লেখায়। সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, তালিকার বাইরে নতুন আরও বহু সংগঠন ও প্রতিষ্ঠান সময়ের সঙ্গে যুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com