1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, স্মরণকালের বৃহত্তম জনসমাগম - dailyjonotarkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন ঘিরে বিতর্ক আওয়ামী লীগ নেতার প্রার্থিতা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, স্মরণকালের বৃহত্তম জনসমাগম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৮ Time View

( নিজস্ব প্রতিবেদক ):  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। এতে স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে জানাজা শেষ হয়।
জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এছাড়া তিন বাহিনীর প্রধান, বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাজায় অংশ নেন।
দুপুর ২টায় জানাজা শুরুর কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম ছড়িয়ে পড়ে বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজগেট, আসাদগেট ও শাহবাগসহ আশপাশের অলিগলিতে।
জাতীয় সংসদ ভবনের ছাদ, ওভারব্রিজ এবং আশপাশের উঁচু স্থান—যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেওয়ার চেষ্টা করেন। প্রচণ্ড ভিড়ের কারণে অনেকেই সময়মতো মূল প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে জানাজায় অংশ নিতে পারেননি। নিচে নামতে না পেরে বিজয় সরণি মেট্রোস্টেশনেই জানাজার নামাজে শরিক হন অনেকে।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিকট অতীতে দেশের ইতিহাসে এত বড় জানাজা আর দেখা যায়নি।
পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com