1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
শিক্ষার্থীদের মেধা বিকাশে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ - dailyjonotarkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ: টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জোরালো বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ৭নং ওয়ার্ডে গণসংযোগে মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মাল চার হাজার এসআই নিয়োগে  বিভাগীয় পদোন্নতি বঞ্চনার অভিযোগে তীব্র ক্ষোভ পূবাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু দুই সত্নান আহত পূবাইলে ডেইলি শপিং’ নতুন আউটলেট শাখার শুভ উদ্বোধন টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওনা টাকা লেনদেনে নারীসহ একই পরিবারের ৫ জন আহত, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

শিক্ষার্থীদের মেধা বিকাশে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯১ Time View

এস এম সালমান হৃদয়, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাসিক মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির মাসিক মূল্যায়নে মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অর্জনকারী মোট ৯০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের পরিচালক শাহিনুর ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশ করতে হবে। পড়ালেখার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে। ভবিষ্যতেও বিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, বিদ্যালয়ের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com