1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
জিসিসিতে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক: সাবেক প্রধান প্রকৌশলী আকবরকে ঘিরে আলোচনা - dailyjonotarkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন ঘিরে বিতর্ক আওয়ামী লীগ নেতার প্রার্থিতা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা

জিসিসিতে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক: সাবেক প্রধান প্রকৌশলী আকবরকে ঘিরে আলোচনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৯৫ Time View

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) সাবেক প্রধান প্রকৌশলী আকবর হোসেনকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগকে কেন্দ্র করে নগর ভবনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অবসরোত্তর সময়েও তিনি প্রভাব খাটিয়ে পদে থাকার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা।
সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তার দাবি, দীর্ঘ চাকরি জীবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ঠিকাদারি কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে আকবর হোসেন একটি শক্তিশালী বলয় গড়ে তুলেছিলেন। ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়, নিয়োগ ও বদলি বাণিজ্য এবং টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপসহ নানা অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ হিসেবে তিনি দীর্ঘদিন সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখায় প্রভাবশালী ভূমিকা পালন করেন। ওই সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, টেন্ডার প্রক্রিয়া ও ঠিকাদার নির্বাচনে তার প্রভাব ছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি—যাদের মধ্যে লাদেন মনির ও আশরাফুল ইসলাম রানার নামও উল্লেখ করা হয়—তাদের সঙ্গে সমন্বয় করে টেন্ডার ফাইল নিয়ন্ত্রণ এবং পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগও উঠেছিল আকবর হোসেনের বিরুদ্ধে।
চুক্তিভিত্তিক নিয়োগের পটভূমি
জানা গেছে, আকবর হোসেনের ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা ছিল। তবে পিআরএল স্থগিত রেখে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সরকারের সময় দেওয়া বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
এরপর চলতি বছরে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পান শওকত হোসেন সরকার। দায়িত্ব নেওয়ার পর তিনি গাজীপুরকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
নতুন করে লবিংয়ের অভিযোগ
সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, অবসরোত্তর সময়েও প্রধান প্রকৌশলীর পদ ফিরে পেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিভিন্নভাবে যোগাযোগ করছেন আকবর হোসেন।
নাম প্রকাশ না করার শর্তে জিসিসির এক কর্মকর্তা বলেন, “অবসরের পরও যদি একই ব্যক্তি আবার দায়িত্ব পান, তাহলে প্রতিষ্ঠানের ভেতরে নেতিবাচক বার্তা যাবে। এতে প্রশাসনিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে।”
খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সময় আকবর হোসেন সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখায় বেশ প্রভাবশালী অবস্থানে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, “এ বিষয়ে আমি এখনো কোনো অফিসিয়াল চিঠি পাইনি। আমিও বিষয়টি লোকমুখে শুনেছি।”
এদিকে আকবর হোসেনকে পুনরায় চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়ার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আকবর হোসেনের মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com