
বশির আলম : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের খৈরতল ইউনিট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব খৈরতল এলাকায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির শীর্ষ নেতা নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতিটি আন্দোলনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি আবারও জনগণের অধিকার আদায়ের নেতৃত্ব দিতে পারেন।
মাহফিলে উপস্থিত ছিলেন, ৫১নং ওয়ার্ড টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মাতব্বর, ৫১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশিক মিয়া, সহসভাপতি ফেরদৌস হাসান অভি, যুবদলের ইমরান, মোঃ লিপু, ডাঃ সজিব, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদ সদস্য সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন খৈরতল দক্ষিণ পাড়া আবু হাসেম জামে মসজিদের ইমাম আসাদুল্লাহ।
মিলাদ ও বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply