1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ - dailyjonotarkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন ঘিরে বিতর্ক আওয়ামী লীগ নেতার প্রার্থিতা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১২৭ Time View

বশির আলম(গাজীপুর প্রতিনিধি) :রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে সর্বসম্মতিক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কামাল খান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “নতুন কমিটিকে আগামী দিনগুলোতে দেশ ও দশের সেবায় নিবেদিত হয়ে কাজ করতে হবে। সাংবাদিকতার মহান ব্রত নিয়ে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।”

সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, দায়বদ্ধতা ও সমাজ সংস্কারে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী,মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুল ও রোমান শেখ প্রমুখ।

নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার শপথ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com