
আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি: আসন্ন ১১ জুলাই ২০২৬ পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে সকল ব্যবসায়ীদের নিকট দোয়া সমর্থন ও মূল্যবান ভোট চেয়েছেন সভাপতি প্রার্থী মো.দেলোয়ার হোসেন মোল্লা।অনেক দিনপর নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রচার প্রচারণা চলছে।কে হবে আগামী ১১জুলাই পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ীদের অভিভাবক তা নিয়ে বিভিন্ন মহল,দোকানপাট, রেস্তোরাঁ, চায়ের আড্ডায় শোনা যাচ্ছে নিজ নিজ প্রার্থীদের নিয়ে সমর্থকদের মধ্যে চলছে নানামুখী আলোচনা।নির্বাচন কে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে পূবাইল ষ্টেশন এলাকায়।দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূবাইল স্টেশন বাজার কমিটি।সাধারণ ব্যবসায়ী ও মানুষের মধ্যে ধারণা নতুন এই কমিটি ব্যবসায়ীদের অভিভাবক তৈরীতে ব্যাপক ভূমিকা রাখবে পাশাপাশি ব্যবসার সাফল্য কামনা করেছেন অনেকে।পূবাইল স্টেশন ব্যবসায়ীদের দাবি সৎ ও নির্ভীক সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন মোল্লাকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমেছে সাধারণ ব্যবসায়ী ও সাধারণ ভোটারগণ।তাদের আশা সভাপতি হিসেবে বিজয়ী করতে পারলে স্টেশন বাজার কমিটি পরিচালনায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে স্বচ্ছ জবাবদিহিতা মূলক ব্যবস্থাপনা পরিষদ সৃষ্টি হবে। সততা স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। পূবাইল স্টেশন বাজার কমিটির পরিচালনা পরিষদ নির্বাচনে নিজের অভিপ্রায় ব্যক্ত করে বলেন ,দীর্ঘ ১৭ বছর সাধারণ সম্পাদক হিসেবে পূবাইল স্টেশন ব্যবসায়ীদের পাশে থেকে সেবা দিয়েছি এবারও আমি বিজয়ী হলে সবাইকে নিয়ে আমি একটি আধুনিক নিরাপদ ও ব্যবসাবান্ধব বাজার সবাইকে উপহার দিব। আমার প্রাণপ্রিয় পূবাইল স্টেশন ব্যবসায়ী ভাই ও বোনদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাব। নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা করার পাশাপাশি হিসাব ও তথ্য উপস্থাপন করব ব্যবসার উন্নয়নে ব্যবসায়ীদের জন্য বাজারে প্রয়োজনীয় পানি বিদ্যুৎ নৈশপ্রহরীর ব্যবস্থাসহ সমস্যা সমাধানে টেকসই পদক্ষেপ নিব। সকল ব্যবসায়ীদের প্রতি সমান সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করব। পরিশেষে বলেন আমি আমার প্রিয় পূবাইল স্টেশন ব্যবসায়ী ও সহকর্মীদের সাথে ন্যায়ও ইনসাফের ভিত্তিতে বাজার কাঠামোর সার্বিক উন্নয়নে কাজ করব।
Leave a Reply