1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই ভিকটিম উদ্ধার, আটক অপহরণকারী - dailyjonotarkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ

টঙ্গীতে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই ভিকটিম উদ্ধার, আটক অপহরণকারী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৬৭ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় ঘটে যাওয়া অপহরণের ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় অপহরণকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করা হয়।
২২ নভেম্বর ২০২৫ ইং তারিখে ভিকটিমের দুলাভাই মোঃ সুন্দর আলী (৪০) টঙ্গী পশ্চিম থানায় মৌখিকভাবে জানান যে, তার শ্যালক মোঃ রাসেল মিয়া (২৫)-কে আউচপাড়া মোল্লাবাজার এলাকার পাকা সড়ক থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর উপ-পুলিশ কমিশনার অপরাধ  দক্ষিণ বিভাগ  জিএমপি, গাজীপুরের দিকনির্দেশনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিকটিমকে মুদাফা এলাকার প্রত্যাশা আবাসন থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানে অপহরণের সাথে জড়িত এক অপহরণকারী মোঃ সানি (৩০)-কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বিরল থানার কাশিবাড়ী গ্রাম হলেও বর্তমানে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ভিকটিমের দুলাভাই মোঃ সুন্দর আলী বাদী হয়ে থানায় অভিযোগ দিলে এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ২৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com