1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
মানবিক সেবায় লায়ন্স ক্লাব; উপকৃত হলো টঙ্গীর হাজারো মানুষ - dailyjonotarkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ

মানবিক সেবায় লায়ন্স ক্লাব; উপকৃত হলো টঙ্গীর হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২১ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে লায়ন ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটির উদ্যোগে এবং ওয়ার্ল্ড লায়ন সার্ভিস মাস কমিটির চেয়ারম্যান ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি, গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা শিবির–২০২৫।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় চিকিৎসা সেবা কার্যক্রম। স্বাস্থ্যসেবা নিতে সকাল থেকে ব্যাপক ভিড় করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

শিবিরে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। এর মধ্যে চক্ষু সেবাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। ছানিপড়া রোগীদের পরীক্ষা করে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটারাক্ট অপারেশন, লেন্স প্রতিস্থাপন, অপারেশনের পর খাবার ও কালো চশমা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।

আয়োজক সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার মৌলিক অংশ। অসহায় মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আজকের শিবির থেকে অনেকেই ব্যয়সাপেক্ষ সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসা শিবির পরিচালনায় সহযোগিতা করেন ডা. নাজিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা, ওয়ার্ল্ড লায়ন সার্ভিস গণশেস্তো কেন্দ্র, এবং ডা. নাজনিন আহমেদ শায়লা, সদস্য সচিব, ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস কমিটি ও পরিচালক, গণশেস্তো কেন্দ্র নাগর হাসপাতাল।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেঞ্জির রহমান খান পিন্টু, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মিন্টু, যুবদল নেতা সাঈদ বিন রিগানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

টঙ্গী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ চিকিৎসা শিবির একটি বড় মানবিক উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com