1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার জোরালো দাবি—সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন - dailyjonotarkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার জোরালো দাবি—সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৮ Time View

বশির আলম ( গাজীপুর প্রতিনিধি): গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী নির্ধারণে পূর্ণাঙ্গ বাস্তবতা বিবেচনার দাবি জানিয়ে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এ দাবিতে মনোনয়ন প্রত্যাশী আটজন প্রার্থী সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে টঙ্গীস্থ আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন,
“আমাদের এই বক্তব্য কোনো ব্যক্তি, সহযোদ্ধা বা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নয়। এটি গাজীপুরবাসীর ভোটাধিকার, দলীয় ন্যায়বিচার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী সক্ষমতা ও বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করার লক্ষ্যে একটি যুক্তিসংগত ও সময়োপযোগী দাবি।”
তিনি বলেন, আপিল বিভাগের রায়ের ফলে নবগঠিত গাজীপুর-৬ আসন বাতিল হয়ে পূর্বাবস্থায় গাজীপুর-২ আসনে ফিরে আসায় এ আসনের রাজনৈতিক, ভৌগোলিক ও নির্বাচনী বাস্তবতা আমূল পরিবর্তিত হয়েছে। বর্তমানে পুনর্গঠিত গাজীপুর-২ আসনে ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ, যা এটিকে দেশের অন্যতম বৃহৎ, জটিল ও চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত করেছে।
হাসান উদ্দিন সরকার আরও বলেন, বর্তমান মনোনয়নটি দেওয়া হয়েছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়, যখন গাজীপুর-৬ আসন বহাল ছিল এবং টঙ্গী, গাছা ও পূবাইল আলাদা সংসদীয় এলাকার আওতায় ছিল। কিন্তু আজ সেই বাস্তবতা আর নেই। বর্তমান কাঠামোয় মনোনীত প্রার্থীর বাড়ি কাউলতিয়া এলাকায়, যা আসনের সর্বউত্তর প্রান্তে অবস্থিত এবং সেখানে ভোটার সংখ্যা মাত্র ৭৩ হাজার ৭৩৮ জন—যা সামগ্রিক নির্বাচনী ভারসাম্যের প্রশ্ন তোলে।
বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা তার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। তিনি রাজনীতিতে নবাগত—এটিও আলোচনার বিষয় নয়। আমাদের প্রশ্ন হচ্ছে ভোটার বাস্তবতা, ভৌগোলিক ভারসাম্য এবং নির্বাচনী কার্যকারিতা নিয়ে।”
তিনি সতর্ক করে বলেন, ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে গাজীপুর-২ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হলে তা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং সাংগঠনিকভাবে দুর্বল সিদ্ধান্তে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
“এটি ব্যক্তি-বিরোধিতা নয়, এটি দলীয় স্বার্থের প্রশ্ন। আমরা দলীয় শৃঙ্খলা ও ঐক্যে বিশ্বাসী,”—যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি বিনীত কিন্তু দৃঢ় আহ্বান জানিয়ে তিনি বলেন, পুনর্গঠিত গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার ও ভৌগোলিক বাস্তবতা পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা হোক। একই সঙ্গে টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার সাংগঠনিক মতামত গুরুত্বের সঙ্গে শোনা এবং প্রয়োজনে বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা বা বিকল্প প্রার্থী মূল্যায়নের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, বিএনপি নেতা মাহবুবুল আলম গোলাপ, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আব্দুল করিম, সরকার শাহানুর ইসলাম রনি এবং সৈয়দ আখতারুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com