1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailyjonotarkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন ঘিরে বিতর্ক আওয়ামী লীগ নেতার প্রার্থিতা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা

খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৯০ Time View

এস এম নুরইসলাম , খুলনা:
খুলনা জেলার রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের তালবোন মাঠ প্রাঙ্গণে সামাজিক সংগঠন খুলনা আলোকিত যুব সমাজ-এর উদ্যোগে ১০ মার্চ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম হাওলাদার মিন্টু এবং ফোকাস ইন ফ্রেম-এর প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক এস. এম. নূর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহিদুর রহমান বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ শক্তি। সমাজকে আলোকিত ও মানবিক করতে তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি খুলনা আলোকিত যুব সমাজের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে সামাজিক ও মানবিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মনজুর শাহিন (রুবেল) ও মো. টুটুল শেখ, সাধারণ সম্পাদক রাশিদ আসিফ (রিপন), সাংগঠনিক সম্পাদক মেহেবুর হাসান মামুন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এফ. এম. বুরহান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. সজল হাওলাদার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আসমা উল হুসনা, ক্রীড়া সম্পাদক মো. তপু, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. রাজা, হাসিবুর রহমান, মো. গোলাম রব্বানী ও আশিক গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com