1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailyjonotarkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন ঘিরে বিতর্ক আওয়ামী লীগ নেতার প্রার্থিতা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৮৬ Time View

বশির আলম  (গাজীপুর প্রতিনিধি ) :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সঙ্গে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে জিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী), মহানগরের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, ৮টি থানা বিএনপির সভাপতি–সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাবেক কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি দমন, মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ছিনতাই–ডাকাতি প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। তারা গাজীপুর মহানগরের শান্তি–শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি–ছিনতাই প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা জোরদারে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। তিনি গাজীপুরকে নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com